ঢাকা শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, ১৭ই ফাল্গুন ১৪৩২


এবারের ঈদ যাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তির হবে: সড়কমন্ত্রী


২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১

সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদ যাত্রাটা অন্যান্য বারের চেয়ে স্বস্তির ও নিরাপদ হবে। তৎপর থাকবে ট্রাফিক বিভাগ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, আনসারসহ এরসঙ্গে সংশ্লিষ্ট সবাই।

 

শনিবার(২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

 

ইদে ভাড়া বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সড়কমন্ত্রী বলেন, ইদে ভাড়া বাড়বে না, যারা ভাড়া বাড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

চাঁদাবাজির প্রসঙ্গে তিনি আরও বলেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে, ফৌজদারি অপরাধ হিসেবে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এছাড়াও সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য স্টোক করে রেখে কৃত্রিম বাজার সংকট তৈরি করে। তার বাস্তবিক প্রমাণ হিসেবে আমরা তথ্য পেয়েছি বন্দরে লাইটার জাহাজের গম খালাস না করে তা বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।