সিরাজগঞ্জের ৫ আসনে বিএনপির জয়, জামায়াত ১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ১টিতে জামায়াত জিতেছে। তবে বাকি ৫ আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা যায়।
এর মধ্যে সিরাজগঞ্জ-৫ আসনে ১৬৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে ধানের শীষের আমিরুল ইসলাম খান আলীম ১০০২৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আলী আলম দাঁড়িপাল্লায় ৮০২৮৩ ভোট পেয়েছেন।
সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ৯৯৩ পোস্টাল ভোট সহ ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১৬৬০ পোস্টাল ভোট সহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬ ভোট।
সিরাজগঞ্জ-৪ আসনে ১৪৭টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে জামায়াতে ইসলামের প্রার্থী রফিকুল ইসলাম খান ২১৭৯ পোস্টাল ভোটসহ ১৫৭৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম আকবর আলী ধানের শীষ প্রতীকে ৮২০ ভোট পোস্টালসহ মোট ১৫৪৫৩৮ ভোট পেয়েছেন।
এছাড়া সিরাজগঞ্জ-৬ আসনের ১৬০টি কেন্দ্রের সবগুলোতে বিএনপি'র এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১৭২১১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এনসিপির এসএম সাইফ মোস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১০৩৭০৪ ভোট।
সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৮টি ভোট কেন্দ্রের সবগুলোতে বিএনপি প্রার্থী আইনুল হক ধানের শীষ প্রতীকে ১৭৬৬৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ রিক্সা প্রতীকে ১১৭৭৩৭ ভোট পেয়েছেন।
অপরদিকে সিরাজগঞ্জ-১ আসনের ১৬৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি'র সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১১৫১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহিনুর আলম দাঁড়িপাল্লায় পেয়েছেন ১০৬৭৩২ ভোট
