ঢাকা- ৯ আসনে বিএনপির হাবিব বিজয়ী, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ জয় পেয়েছেন। ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন তিনি।
ওই আসনের সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন মোট ৫৩ হাজার ৪৬০ ভোট। আর সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
