পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন সারজিস আলমের
পঞ্চগড়-১ আসনে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে প্রতিপক্ষ প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি বিএনপি প্রার্থীর পাশে বসেই এ অভিনন্দন বার্তা দেন।
বলেন, কেউ এক ভোট বেশি পেলেও তাকে সেই সম্মানটুকু দেওয়া উচিত। নওশাদ জমিরের প্রতি তার সেই সম্মান রয়েছে।
ভবিষ্যতে পঞ্চগড়ের উন্নয়নের জন্য যে কোনো ভালো উদ্যোগে এনসিপি ও তাদের জোট ব্যারিস্টার নওশাদ জমিরের পাশে থাকবে বলেও মন্তব্য করেন সারজিস।
