ঢাকা শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


বগুড়ার সব আসনে নিরুঙ্কুশ জয় বিএনপির


১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৭

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের জেলা বগুড়ার ৭টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার এই আসনগুলোতে মোট ভোটার ছিলেন ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন ৬৯.১০ শতাংশ ভোটার।

 

এদিন দিবাগত মধ্যরাতের পর বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফল জানা গেছে।

 

রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘোষিত ফলাফলে বগুড়া-১ ( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মো: শাহাবুদ্দিন ৫৭ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৪৯ জন, আর না ভোট পড়েছে ৬০ হাজার ৭০২টি।

 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছেন ১ লাখ ৬৫ হাজার৩৮ জন, আর না এর পক্ষে রায় দিয়েছেন ৫১ হাজার ৭৯০ জন। 

 

বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আবদুল মহিত তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আবু তাহের নূর মোহাম্মদ ১ লাখ ১১ হাজার ২৬ ভোট পেয়েছেন। এই আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৭টি,আর এই আসনে না ভোট দিয়েছেন ৬৭ হাজার ৬০৪ জন।

 

বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মোস্তফা ফয়সাল পারভেজ দাঁড়িপাল্লা মার্কায় ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন।