ঢাকা শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, ১৭ই ফাল্গুন ১৪৩২


করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে


৯ মার্চ ২০২০ ১৮:০৯

করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে।

সোমবার এ প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে, সোমবারের মধ্যে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চান হাইকোর্ট।
সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তিনটি মৌখিক নির্দেশনা দেন।