ঢাকা মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


ভোলায় নিহত ৪ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা


২৭ অক্টোবর ২০১৯ ০০:১৪

ছবি-নতুনসময়

ভোলার বোরহানউদ্দিনে রবিবারের সংঘর্ষের ঘটনায় নিহত ৪ পরিবারকে ৫ লক্ষ টাকা করে ২০ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিহতদের পিতা-মাতার হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন। এর আগে এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলায় তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জানান, ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমের তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমের রিপোর্ট অচিরেই পাওয়া যাবে। পুরো ঘটনাটিকে নিয়ে গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় এমপি মুকুল দোষীদের খুজে বের করার ক্ষেত্রে সাংবাদ মাধ্যমের সহায়তাও কামনা করেন।

ভোলা সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে এমপি মুকুল বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা সাহায়তা দেয়াসহ সবগুলো দাবিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।