[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

অফিস সময়ে তালাবদ্ধ নরসিংদী সদর ভূমি অফিস, ৮ জনকে শোকজ

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

অফিস সময় শুরু হওয়ার পরও নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস তালাবদ্ধ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি), কানুনগোসহ আটজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৯টা ৫ মিনিটে আকস্মিক পরিদর্শনে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে যান সিনিয়র সচিব। এ সময় তিনি অফিস তালাবদ্ধ দেখতে পান। পরে অফিসের ঝাড়ুদারের সহায়তায় কার্যালয়ে প্রবেশ করেন।

পরিদর্শনকালে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) সকাল ৯টা ১৯ মিনিটে এবং কানুনগো মোহাম্মদ খলিলুর রহমান সকাল ৯টা ২৪ মিনিটে অফিসে আসেন।সকাল ৯টা ৩৫ মিনিটে সিনিয়র সচিব কার্যালয় ত্যাগের সময় একজন অফিস সহায়ক ছাড়া অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না।

ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে নরসিংদীর জেলা প্রশাসককে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি), কানুনগোসহ আটজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশপ্রাপ্তদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

সম্পর্কিত খবর