[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

গোপালগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ২০:০৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নন্দিতা রায় (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নন্দিতা রায় ওই গ্রামের নিমাই রায়ের মেয়ে ও ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নন্দিতা কান্দি মিশন স্কুলে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফিরে নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।

এ সময় তাঁরা নন্দিতাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সম্পর্কিত খবর