[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ মুহূর্তে পুলিশ পদক প্রদান স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে ২০২৬ ১০:০৫ এএম

আজ পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে শেষ মুহূর্তে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

রোববার (১০ মে) রাতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ‘রাষ্ট্রপতি শনিবার সকালে দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।’

তিনি আরও বলেন, পদক সংক্রান্ত সরকারি আদেশ এখনও জারি হয়নি।

তবে, পুলিশ সপ্তাহ-২০২৬-এর অন্যান্য সকল অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং পদকগুলো পরবর্তীতে প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা। 

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তে পুলিশ পদক প্রদান স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ১০:০৫ এএম