ঢাকা শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি


১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭

সংগৃহীত

২৪'এর ছাত্র-তরুণদের অভ্যুত্থানের পর গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট। নির্বাচনে বিজয়ী

 

নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। বিশ্ববিখ্যাত অনেক ব্র্যান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশে, তবে শিল্পটি বর্তমানে স্বস্তিতে নেই।

 

গত ছয় মাস ধরে রফতানি কমছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও দেশীয় রাজনৈতিক অস্থিরতা এই পতনের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মার্কিন বাণিজ্য চুক্তি কিছু স্বস্তি দিতে পারে। তবে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।

 

তাদের নজর এখন নতুন সরকারের দিকে। তারা আশা করছে, সরকার রাজনৈতিক অস্থিরতা দূর করবে, কার্যকর মজুরি কাঠামো চালু করবে, ব্যাংকিং খাত পুনরুজ্জীবিত করবে এবং খরচ নিয়ন্ত্রণ করবে।

 

নির্বাচনী প্রচারণায় রাজনীতিবিদরাও প্রতিশ্রুতি দিয়েছেন, বস্ত্রশিল্পের ওপর অর্থনীতির অতিরিক্ত নির্ভরতা কমিয়ে শিল্পবৈচিত্র্য আনা হবে। তবে নিরাপদ বাণিজ্য পরিবেশ ও সুষ্ঠু নীতি–বস্ত্রখাতের আগামী দিনের মূল চাবিকাঠি।