ঢাকা শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


নির্বাচনে জয়ী হলেন ৭ নারী


১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে ২১৩টি আসনে বিএনপি জোট ও জামায়াতসহ ১১ দলীয় ঐক্য ৭৭ আসনে জয় পেয়েছে। এরইমধ্যে ৭ আসনে নারী প্রার্থী জয় লাভ করেছে। বিএনপি থেকে ৬জন ও দলটি থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

তারা হলেন: ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

এদিকে, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। এছাড়াও গণভোটের তথ্যও জানান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পড়েছে, তাতে 'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে। অন্যদিকে ‘না’ এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া, ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।