বিজয় নয়, আমাদের দ্বায়িত্ব বেড়েছে : হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনের বিজয়ী এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এটা আমাদের বিজয় নয়, আমাদের দ্বায়িত্ব বেড়েছে। আমাদের দায়িত্ব প্রাতিষ্ঠানিক হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি।
হাসনাত বলেন, আমাদের রাজনীতির, প্রতিষ্ঠানের ও জুলাই শহীদদের প্রতি দায়িত্ব ছিল। আজকে জনগণ প্রাতিষ্ঠানিক দায়িত্ব অর্পণ করেছে। এটাকে বিজয় মনে করে উদ্বেলিত হওয়ার কিছু দেখছি না। মানুষ যে আস্থা আমাদের উপরে রেখেছে, সেটা যদি কর্মের মাধ্যমে সম্পাদন করতে পারি, সেটাই হবে আমাদের বিজয়।
তিনি আরও বলেন দেশের রাজনীতিতে প্রাতিষ্ঠানিক সংস্কার, আমলাতন্ত্রের সংস্কার, গণমাধ্যমের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, জুলাই আহত-শহীদ পরিবারের ন্যায্য হিস্যা, সংবিধান সংস্কার বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
এছাড়াও হাসনাত জানান, তিনি কুমিল্লা-৪ এর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করবেন।
তিনি বলেন, এবারের সংসদ হবে ইনসাফের সংসদ। কোন গণবিরোধী সিদ্ধান্ত এই সংসদ থেকে নিলে তার বিরোধিতা থাকবে। আগে সংসদে জনগণের প্রতিনিধিত্ব ছিলো না। এবার জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা পাবে। পাশাপাশি এই সংসদ অংশগ্রহণমূলক হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
