ঢাকা শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন ১৪৩২


বিশ্ববাজারে কেন বাড়ছে স্বর্ণের দাম


১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪

সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই অস্থির স্বর্ণের বাজার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম; ছুঁয়েছে রেকর্ডের ঘর। বিশ্লেষকরা এর কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন বৈশ্বিক অস্থিতিশীলতাকে। 

 

একদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তাল ইউরোপ। অন্যদিকে, সংঘাত-সহিংসতা চলছেই মধ্যপ্রাচ্যে। তার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শঙ্কা। এই ভূরাজনৈতিক সংকটকেই স্বর্ণের মুল্যবৃদ্ধির অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। 

 

অন্যদিকে মার্কিন শুল্ক নীতি, ডলারের দরপতন এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কার কারণে বিনিয়োগকারীরা খুঁজছেন অর্থ লগ্নির নিরাপদ পথ। সেক্ষেত্রে স্বর্ণ কেনাকেই স্থিতিশীল এবং নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা।

 

এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনাকেও দায়ি করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন বিভিন্ন দেশের ব্যাংক রিজার্ভ হিসেবে স্বর্ণ কিনছে, যার কারণে দাম আরও বেড়েছে। এর পাশাপাশি ডিজিটার মুদ্রা কোম্পানিগুলোও স্বর্ণ কেনার হার বাড়িয়েছে।