রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী আজ শুক্রবার (১৯ জুন) গণমাধ্যমে বিষয়টি জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহিদা বেগম (৪০), হাসান উল্লাহ (৩৮), মো. রাসেল (২০), মো. নাবিল (২৩), মো. আব্দুল্লাহ ফরহাদ (২৩), মো. ইউসুফ সাকিব (২৪), আব্দুর রহমান খান ওরফে মিঝু (২৮), সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (২৪), মোছা. শামসুন্নাহার (৪৫), আফজাল হোসেন (২৭), মো. ফজলে রাব্বি (২২), মো, বাবুল (৩২), আরফিন ইসলাম চয়ন (২৩), মো. রবিউল ইসলাম (১৯), সাগর (৩৩), মো. মুকবুল হোসেন (৪৫) ও নাঈম (১৮)।
