যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ৬ মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত '৬ মাস' তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বর্তমান গতিতে যুদ্ধ চালিয়ে গেলে ইরান টানা ছয় মাস লড়াই চালিয়ে যেতে পারবে।
আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরান এখন পর্যন্ত কেবল প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে। তবে, খুব দ্রুতই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করবে ইরান, যা বিশ্ব আগে দেখেনি।
