ঢাকা শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৪শে ফাল্গুন ১৪৩২


মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসফাহান প্রদেশে অন্তত ৮ জন নিহত


৭ মার্চ ২০২৬ ১৪:১৩

সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে শনিবার (৭ মার্চ) অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক প্রাদেশিক কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

 

ইসফাহান প্রদেশের গভর্নরের দফতরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, 'এই হামলায় একজন নারীসহ আটজন নাগরিক শহীদ হয়েছেন।'

 

তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান ইসফাহান শহর এবং প্রদেশের আরও সাতটি শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

 

সালেহি বলেন, এই হামলায় ইসফাহান শহর ছাড়াও লেনজান ও বোরখার এলাকায় প্রায় ৮০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।