ঢাকা রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ৪ঠা ফাল্গুন ১৪৩২


রেকর্ড ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৪


৩ নভেম্বর ২০২২ ০৫:৪০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১০১ জন। এরমধ্যে মারা গেছেন ১৫২ জন। সুস্থ হয়েছেন ৩৬ হাজার ১৯৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।