হাতিয়ায় নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ এনসিপির
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে, দলটির বাংলামোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী।
হাতিয়ায় গণধর্ষণের বিচার না হলে বাংলাদেশের সব শ্রেণীর নারীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায় এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শপথ নেয়ার আগেই সারাদেশে বিএনপি নেতাকর্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে, তা বন্ধ না করলে, তাদের সামনে শেখ হাসিনার উদাহরণ অপেক্ষা করছে।
