দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯৩৭ জন পরীক্ষার্থী। যার গড় অনুপস্থিতির হার ২.১৩ শতাংশ।
এ ছাড়া এদিন এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় ২১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসব কেন্দ্রে এবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষার্থী।
সে হিসাব অনুযায়ী ১৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল
অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে ৩৮৯, গাইবান্ধায় ৩৩৪, নীলফামারীতে ২৩২, কুড়িগ্রামে ২০৪, লালমনিরহাটে ১৩৪, দিনাজপুরে ৩৬৬, ঠাকুরগাঁও ১৬০ এবং পঞ্চগড়ে ১২৮ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন সই করা এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।