[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদী মিছিল

পিয়াল হাসান রিয়াজ প্রকাশিত: ১৫ মে ২০২৬ ২৩:০৫ পিএম

ছবি : নতুন সময়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী অনন্ত হীরা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুছ, ছাত্রদল নেতা আশিক মিয়া, ইব্রাহিমপুর ছাত্রদল নেতা শওকত, বীরগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা বিশাল, কাইতলা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত, ছাত্রদল নেতা জুনাইদ মিয়া, আকাশ, মো. আজিজ, মো. রাজু, মাহিম ও মো. মামুন প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা আবারও লক্ষ্য করা যাচ্ছে। তারা অভিযোগ করেন, অতীতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী অনন্ত হীরা বলেন, “৫ আগস্টের আগে আমরা বহুবার জেল-নির্যাতন সহ্য করেছি। শেখ হাসিনার গুন্ডাবাহিনী আমাদের মিছিল-মিটিংয়ে বাধা দিয়েছে, নেতাকর্মীদের আটকে রেখে নির্যাতন করেছে এবং মামলা দিয়েছে। আমরা সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। নবীনগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, সেটিই আমরা চাই।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী ধারাবাহিকতার পুনরাবৃত্তি হোক, তা আমরা চাই না। সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”

সম্পর্কিত খবর

নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদী মিছিল

পিয়াল হাসান রিয়াজ

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ২৩:০৫ পিএম