ঢাকা রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ৪ঠা ফাল্গুন ১৪৩২


হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ; ঘটনার নেপথ্যে কী?


১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২

সংগৃহীত

হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ; ঘটনার নেপথ্যে কী?

নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর ভুক্তভোগী নারী দাবি করেন, তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

 

মারধরের ঘটনায় চিকিৎসা নিতে শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তিন সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে তিনি ধর্ষণের অভিযোগ করেন। এরপর তাকে জরুরি বিভাগ থেকে গাইনী ওয়ার্ডে স্থানান্তর করা হয়।