ভোট উপলক্ষে দোকান ও শপিং মল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচনের দিন ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ সহজ করতে এবং সরকারি দেয়া ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি ও নির্বাচন দিবস মিলিয়ে এই দুই দিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির ঘোষণা করেছে। যার ফলে শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন ছুটি থাকবে।
