ঢাকা বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সিলেটে দুই কিশোরের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ


৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭

সংগৃহীত

সিলেটের টুকেরবাজারে দুই কিশোরের দ্বন্দ্বকে কেন্দ্র করে কয়েক গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। 

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। 

 

পুলিশ জানায়, দুইজন কিশোরের বাকবিতণ্ডার জেরে প্রথমে কুমারগাঁও এবং সাহেবের গাঁওয়ের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে আশপাশের গ্রামের মানুষও এতে যোগ দেয়। এ সময় দু'পক্ষের ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানেক ধরে সংঘর্ষ চলে। এ সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় দোকানপাটেও ভাঙচুর চালানো হয়। 

 

এ ঘটনায় খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।