ঢাকা রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


বাহামা দ্বীপপুঞ্জের অদূরে নৌযান ডুবে হাইতির ২৮ নাগরিকের মৃত্যু


৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৪

বাহামা দ্বীপপুঞ্জের আবাকো উপকূলের অদূরে একটি নৌযান ডুবে হাইতির অন্তত ২৮ নাগরিকের মৃত্যু হয়েছে। রয়্যাল বাহামাস ডিফেন্স ফোর্স (আরবিডিএফ) রোববার একথা জানায়। খবর এএফপি’র।

আরবিডিএফ জানায়, ডুবুরিরা সেখানে দু’দিন ধরে অভিযান চালিয়ে এখন পর্যন্ত পানি থেকে মোট ১৭ জনকে জীবিত ও ২৮টি লাশ উদ্ধার করেছে।

/এ আই