ঢাকা রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২


গণগ্রেফতারের পর থমথমে লস অ্যাঞ্জেলেস


১২ জুন ২০২৫ ১৪:০৭

ফাইল ফটো

প্রথম রাতের কারফিউ আর গণগ্রেফতারের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এরইমধ্যে ফের বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর।

 

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কারফিউ তুলে নেওয়ার প্রথম রাতে লস অ্যাঞ্জেলেসে ‘অস্বস্তিকর’ শান্ত অবস্থা বিরাজ করছে। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আবারও বিক্ষোভের প্রস্তুতির কথা বলা হয়।

 

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৩৩০ অবৈধ অভিবাসী এবং ১৫৭ জনকে হামলা, পুলিশ অফিসারকে হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে।