[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুয়ামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই প্রলয়ংকরী ভূকম্পনে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ইয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভেতরে বহু মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে কাশিমা টাউনের ওই শপিংমলে একটি বিস্ফোরণের খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ।

স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশের বরাতে জানিয়েছে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পের পর অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচকে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, প্রাথমিক তথ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। কয়েকটি স্থানে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখা দিয়েছে আগুন। রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ার পাশাপাশি অনেক ভবনও ধসে পড়েছে।

সম্পর্কিত খবর

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম