বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে। ১ ও ২ লিটারের বোতল বেশি সংকটে থাকায় বিপাকে পড়ছেন খুচরা বিক্রেতারা। ডিলার পর্যায়ে দাম বাড়ানোর আভাস মিলছে বলে জানিয়েছেন তারা।
এক মাস ধরেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলক কম। তবে গত কয়েক দিনে পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে। অনেক এলাকায় ৫ লিটারের বোতল কিছু পাওয়া গেলেও ১ ও ২ লিটারের বোতল খুবই সীমিত।
দোকানীরা বলছেন, কোম্পানিগুলোর কাছ থেকে কম তেল আসছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে অতিরিক্ত কেনাকাটার প্রবণতাও বাজারে চাপ তৈরি করেছে। এদিকে পাইকারি বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম, কেজিতে প্রায় পাঁচ টাকা বেড়েছে।
