রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক ব্যবসায়ীকে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে মেহেদী হাসান অপু নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার পর অপুকে যাত্রাবাড়ী সবজির আড়তে পায়ের রগ কেটে হত্যা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু। তিনি বলেন, নিহত অপু দীর্ঘদিন যাবত যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন।
স্থানীয়রা জানান, ঘটনার পর নিহতের পরিবারের সদস্য তাকে একটি হাসপাতালে নিয়ে যান। ঘন্টাখানেক পর মৃতদেহ যাত্রাবাড়ী সবজি বাজারে ফেলে পালিয়ে যান তারা।
