ঢাকা সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১২ই ফাল্গুন ১৪৩২


নিয়মনীতি থাকায় ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, দ্রুতই নির্বাচন: মির্জা ফখরুল


২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫০

সংগৃহীত

নিয়মনীতি থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান তিনি। 

 

তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে।

 

মির্জা ফখরুল জানান, দল অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবে বিএনপি।

 

দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস চালুর খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ। তাদের অফিস খোলার কথা নয়।

 

এ সময় ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।