‘দুই ব্যালটে দুইটি ভোট দিয়েছি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের কেন্দ্রগুলোতে ভোরের আলো ফোটার আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরের চকবাজার, কোতোয়ালী, বাকলিয়া থানা এলাকার একাধিক কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি দেখা যায়।
পশ্চিম বাকলিয়া ডিসি রোড, দেওয়ান বাজার, সানরাইজ কেজি অ্যান্ড হাইস্কুল, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, ডা.খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরুর পরপরই পুরুষের পাশাপাশি নারী ভোটাররা আলাদা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে।
ডা.খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নুজহাত চৌধুরী বাংলানিউজকে বলেন, সুন্দরভাবে ভোট হচ্ছে।
আমি নিজে কোনও সমস্যা ছাড়াই ভোট দিয়েছি। একটি ভোট সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালটে দিয়েছি, আরেকটি গণভোট দিয়েছি গোলাপি ব্যালটে।
আরেক ভোটার নাজিম উদ্দীন বাংলানিউজকে বলেন, পরিবারের সবাইকে নিয়ে সকাল সকাল ভোট দিতে চলে এসেছি। ভোটার উপস্থিতি বিগত নির্বাচনের তুলনায় অনেক বেশি।
সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে।
বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ৬৫ বছরের মোহাম্মদ হোসেন। কেন্দ্রটিতে সবার আগে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি এই ভোটার। তিনি বলেন, ‘দুই ব্যালটে দুইটি ভোট দিয়েছি।
