ঢাকা বৃহঃস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


ভোট দিলেন জামায়াত আমির


১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৮

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানী মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

 

ভোট দেওয়ার আগে জয়ের ব্যাপারে আশাব্যক্ত করে জামায়াত আমির বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আমরা আশাবাদী।

 

এদিন সকাল থেকেই জামায়াত আমিরের কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে চলে এসেছেন। উপস্থিত ভোটাররা বলছেন, দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দিতাপূর্ণ জাতীয় নির্বাচন। সঙ্গে সংস্কারের গণভোট। তাদের প্রত্যাশা শান্তিপূর্ণভাবেই শেষ হবে ভোটগ্রহণ।