ঢাকা সোমবার, ২রা ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২


এলপি গ্যাসের দাম আবারও বাড়ল, নতুন দাম ১৩৫৬


২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১

সংগৃহীত

ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেয় সংস্থাটি। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

 

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে, গত ৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।