ঢাকা বৃহঃস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন ১৪৩২


এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ


৩১ ডিসেম্বর ২০২৫ ১০:০৮

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি গুলশানের বাড়ির পথে রওনা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) লাল-সবুজ পতাকায় মোড়ানো গাড়িটি সকাল ৯ টার কিছু আগেই এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়। 

 

এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর সাড়ে তিনটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। 

 

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।