ঢাকা মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২


সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হতে পারে আজ


২ জুলাই ২০২০ ১৮:৫৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন গুরুতর অসুস্থ।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হতে পারে। তবে আজ সম্ভব না হলে শুক্রবার নেয়া হবে।

বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতির বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পাওয়া গেলে আমরা নিয়ে যাব। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে।