[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ; বিনামূল্যে লবণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মে ২০২৬ ১৮:০৫ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা।

এদিকে সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানো হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, চামড়া শিল্পের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে এবং জাতীয় সম্পদ রক্ষা করতে সঠিক সময়ে লবণ প্রয়োগ অত্যন্ত জরুরি। লবণের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ; বিনামূল্যে লবণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে ২০২৬ ১৮:০৫ পিএম