ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস
রোজা উপলক্ষ্যে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এসব পণ্যের মধ্যে আছে— খেজুর, ট্যাং, বাদামসহ আরও অন্যান্য শুকনো খাবার।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক্স হ্যান্ডলে এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পণ্য নিয়ে তোলা কয়েকটি ছবিও যুক্ত করেছেন। পাশাপাশি ইউএস অ্যাম্বেসি ঢাকার ফেসবুক পেজেও দেওয়া হয় এ নিয়ে পোস্ট।
পোস্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং ও ফলের জুস দেখতে পেয়ে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।’
