সাতক্ষীরায় জামায়াত নেতার বাইক চুরি করে স্টার্ট দিতে না পারায় সড়কে ফেলে গেছে চোর
সাতক্ষীরায় জামায়াত নেতার হিরো হোন্ডা মোটর সাইকেল চুরি করে চালু করতে না পারায় সড়কের ধারে ফেলে গেছে চোর। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া জামায়াত অফিসের সামনে এ ঘটনা ঘটে।
কলারোয়া পৌর জামায়াতের আমির ইউনুস আলী বাবু জানান, আমি সাতক্ষীরা থেকে এসে গাড়ি রেখে অফিসের ভিতরে আলোচনা করছিলাম। এর পরপরই আমাদের সংগঠনের জুবায়ের হোসেন তার হিরো হোন্ডা বাইকে রেখে অফিসের ভিতরে আসেন। এমন সময়ে হেলমেট পরিহিত এক যুবক বাইকটি নিয়ে যায়। মাদ্রাসা মোড় পর্যন্ত নিয়ে গেলেও স্টার্ট করতে না পারায় চোর বাইক রেখে পালিয়ে গেছে।
কলারোয়া থানার ওসি এইচএম শাহিন বলেন, বাইক চুরির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। পরবর্তীতে মাদ্রাসা মোড়ের পাশে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বাইক চালু করতে না পারায় ফেলে রেখে গেছে চোর। পাশাপাশি চোরকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
