ঢাকা বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২


বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির অসুস্থ, নেওয়া হলো রংপুরে


১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২

সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় রংপুরে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আটকের পর একটি ভিডিও বার্তায় বেলাল উদ্দিন প্রধান দাবি করেন, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁওয় জেলা জামায়াতের আমির নিজেকে জেলার সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার লাগেজে থাকা অর্থ গার্মেন্টস ব্যবসার।

 

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। এ ঘটনায় তার সঙ্গে মান্নান নামের আরও একজনকে আটক করা হয়েছে।