ঢাকা বৃহঃস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন ১৪৩২


শোকবইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানের সঙ্গে দেখা করলেন মাহমুদুর রহমান


৩ জানুয়ারী ২০২৬ ২১:৪৭

সংগৃহীত

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।

 

শনিবার (৩ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি এবং শোকবইয়ে স্বাক্ষর করেন।

 

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করেন মাহমুদুর রহমান। তাদের মধ্যে এ সময় আলাপ-আলোচনা হয়।

 

২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মাহমুদুর রহমানকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরপর ২০০৫ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

তবে, সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের সম্পর্কে তেমন ঘনিষ্ঠতা দেখা যায়নি।