জামালপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. দৌলতুজ্জামান আনসারীকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ৬ জানুয়ারি আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারে তিনি হাতপাখা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন, যার মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ লঙ্ঘন করা হয়েছে।
এ কারণে আগামী ৬ জানুয়ারি সকাল ১০টায় স্বশরিরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত থেকে ব্যাখ্যা বা বক্তব্য দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
