ঢাকা মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণেই সব ধরনের নির্দেশনা দিয়ে গেছেন: আ ক ম মোজাম্মেল হক


৮ মার্চ ২০২৩ ০২:৪২

বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণেই সব ধরনের নির্দেশনা দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, বঙ্গবন্ধু জানতেন তাকে গ্রেফতার বা হত্যা করা হবে। সেজন্য তিনি ৭ মার্চের ভাষণে সব ধরনের নির্দেশনা দিয়ে গেছেন।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ২০২৩। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক মার্চের ভাষণ নিয়ে আলোচনা করেন তারা।

আইকে