ঢাকা বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, ৬ই ফাল্গুন ১৪৩২


যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা


১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৬

সংগৃহীত

যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নবীন-প্রবীণ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রীসভার কে কোন দায়িত্ব পেলেন দেখে নেওয়া যাক 

 

মন্ত্রী হলেন যারা:

 

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

 

২. আমির খসরু মাহমুদ চৌধুরী (এমপি) অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়

 

৩. সালাহউদ্দিন আহমদ (এমপি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

৪. ইকবাল হাসান মাহমুদ (এমপি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

 

৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

 

৬. আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

 

৭. ডা. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র মন্ত্রণালয়

 

৮ . আবদুল আউয়াল মিন্টু (এমপি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

 

৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

 

১০. মিজানুর রহমান মিনু (এমপি) ভূমি মন্ত্রণালয়

 

১১. নিতাই রায় চৌধুরী (এমপি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

 

১২. খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

 

১৩. আরিফুল হক চৌধুরী (এমপি) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

 

১৪. জহির উদ্দিন স্বপন (এমপি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

 

১৫. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়

 

১৬ . আফরোজা খানম (এমপি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

 

১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি) পানি সম্পদ মন্ত্রণালয়

 

১৮. আসাদুল হাবিব দুলু (এমপি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

 

১৯. মো. আসাদুজ্জামান (এমপি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

 

২০. জাকারিয়া তাহের (এমপি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

 

২১. দীপেন দেওয়ান (এমপি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

 

২২. আ ন ম এহসানুল হক মিলন (এমপি) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 

২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন (এমপি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 

২৪. ফকির মাহবুব আনাম (এমপি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

 

২৫. শেখ রবিউল আলম (এমপি) সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়